রামপালে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু জিপিএ-৫ পেলে হবে না। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। তাদের অবদানকে সম্মান জানিয়ে আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হবে। এ জন্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
বুধবার দুপুরে রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে ও জিপিএ – ৫ পাওয়া কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেডের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট অধ্যাপক সঞ্জয় কুমার পাল, বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান, ভাগা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ ও খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম।