রামপালে ওয়ান শ্যূটারগানসহ সন্ত্রাসী সোলাইমান আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ খুলনার র‌্যাব-৬ এর সদস্যরা রামপালের ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লা (৪৪) নামের এক সন্ত্রাসীকে আটক করেছেন।
রামপাল থানায় দাখিল করা এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশন ও রেস্টুরেন্টের কাছে অভিযান পরিচালনা করেন র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শ্যূটারগানসহ হাতেনাতে আটক করে। আটক সোলাইমানকে শনিবার বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ আসামি আটক, মামলা দায়ের ও বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।