রামপালে ওসির সাথে মাহিন্দ্র চালকদের মতবিনিময়

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম মাহিন্দ্র গাড়ির সমিতির নেতৃবৃন্দ ও চালকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
রোববার সন্ধ্যায় থানার হল রুমে ওসি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ওসি (তদন্ত) মো. হানিফ, এসআই ইসমাইল হোসেন, মাহিন্দ্র চালক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পদক ফকির রবিউল ইসলাম প্রমুখ।
সভায় রাস্তায় চলাচলের পথে পথচারী ও যাত্রীদের সুবিধার জন্যে সর্বাগ্রে ট্রাফিক আইন মেনে চলা সংক্রান্ত বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণসহ দিক নির্দেশনা দেয়া হয়। যাত্রী পরিবহনে তাদের হয়রানি, ভোগান্তি কমিয়ে আনা এবং অন্য যানবাহন চলাচলে কোন প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সে বিষয়েও জোর দেন ওসি আশরাফুল আলম।