রামপালে ইয়াবাসহ আটক ১

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল পুলিশ ২০ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। মঞ্জু শেখ উপজেলার মানিকনগর গ্রামের আরিফ শেখের ছেলে। আটক মঞ্জুকে শনিবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে পাঠিয়েছে রামপাল থানা পুলিশ। রামপাল থানার ওসি আশরাফুল আলম জানান, ফয়লা ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. আজগর আলী শুক্রবার রাত পৌনে ১০ টায় উপজেলার মানিকনগর বেলালের বসতবাড়ির সামনে ফাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। ওই সময় মঞ্জু ও তার সহযোগীরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এসআই আসগর আলী মঞ্জুকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।