অভয়নগরে ৫টি গাঁজা গাছসহ আটক ১

0

 

স্টাফরিপোর্টার, অভয়নগর॥ যশোরের অভযনগর উপজেলার সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে বসতবাড়ির পিছনের কলাবাগান থেকে সাড়ে আট কেজির ওজনের ৫টি গাঁজা গাছসহ মো.মিরাজ মোল্লা(৪০)নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার দিনগত রাত ১টার দিকে ইউনিয়নের সোনাতলা মুন্সিপাড়া থেকে তাকে আটক করে সোনাতলা অস্থায়ী পুলিশ ফাঁড়ি। আটক মিরাজ মোল্লা সোনাতলার মৃত মকছেদ মোল্লার ছেলে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) একেএম শামিম হাসান বলেন, মঙ্গলবার দুপুরে সোনাতলা পুলিশ ক্যাম্প পাঁচটি গাঁজার গাছসহ মিরাজ মোল্যা নামে এক মাদক বিক্রেতাকে অভয়নগর থানায় সোপর্দ করেছে। আটক মিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।