রামপালে ইমাম-ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে ইমাম ও মাদরাসা প্রধানদের সাথে বাইনতলা ইউনিয়ন চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পরিষদ মিলনায়তনে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে এই মতবিনিময়সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শরাবপুর কারামতিয়া ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ওলিউর রহমান। অনুষ্ঠানে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।