রামপালে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আব্দুল্লাহর অফিস থেকে মদ,ইয়াবা উদ্ধার

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের বাইনতলা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফকির আব্দুল্লাহ গণপাঠাগারের ভেতরে তার ব্যক্তিগত অফিস থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ পেয়ে রোববার বাজারের পাশে ওই গণপাঠাগারের অফিসের তালা খুলে ভেতরে প্রবেশ করে পুলিশের একটি দলটি। এ সময় তারা কয়েক বোতল দেশি ও বিদেশি মদ, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ জানান, ‘গত ৫ আগস্টের পর আমার অফিস কয়েকবার ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মাদক রাখার তো কোনো প্রশ্নই ওঠে না, বরং আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
রামপাল থানার অফিসার ইনচাজ (ওসির্) সোমেন দাশ জানান, ‘গণপাঠাগারের ভেতরে ওই অফিসে মাদক আছে এ খবর জানতে পেরে রোববার সেখানে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে আমাদের টিম মাদক ও ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’