রামপালে আরও এক গরু চোর আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে আরও এক গরু চোরকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের চার সদস্য আটক হলো।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার মালিডাঙ্গা গ্রামে শেখ ওয়াজেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সন্দিগ্ধ আসামি শেখ এনামুল (২৬) কে আটক করা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১০ টায় রামপাল খেয়াঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কাদের খার ছেলে কবির খান (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে জোমাল শেখ (৩২) কে ৪ টি গরুসহ আটক করে। এরা দীর্ঘ দিন ধরে আন্তঃজেলা গরু ছাগল চোরা কারবারি করে আসছিল বলে জানা গেছে। রামপাল থানার ওসি এস, এম, আশরাফুল আলম জানান, গরু চোরদের রামপাল থানা এলাকা থেকে উৎখাত করা হবে।