রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে শক্ত হাতে দমন ও প্রতিহত করতে হবে। রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়জিত রয়েছে। সবার সার্বিক সহায়তায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে রোধ, নারী ও শিশু নির্যাতন, তাপবিদ্যুৎ কেন্দ্রর মালামাল চুরি বন্ধ ও ক্রিকেট জুয়াসহ সবধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নব নিযুক্ত রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম এসব কথা বলেন।
হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদারের সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য পঙ্কজ চন্দ্র হালদার, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র লাল মন্ডল , প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, হুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পূর্নেন্দু বোস, ইউনিয়ন সচিব হরিপদ বিশ্বাস, ইউনিয়ন বিট পুলিশিংয়ের এসআই দিনেশ চন্দ্র ঘোষ, এসআই মো. এমায়দুল ইসলাম, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পবিত্র পাড়ে, অনিমেষ হালদার, অনিন্দ্য মন্ডল, বিল্পব রায়, হুমায়ুন গাজী প্রমুখ।