রামপালে অফিস করলেন উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান অফিস করেছেন। রোববার তাদের অফিস করতে দেখা গেছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি গা ঢাকা দেন।এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন, ১২ তারিখ থেকেই অফিস করছি। ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও করছেন।