পাঁচ বছর আগে নথিগত মৃত্যু হওয়ায় টিকার নিবন্ধন হচ্ছে না বিপ¬বের !

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের বিল্পব কুমার ঘোষ (৩৩), পিতা মৃত বিজয় কুমার ঘোষ আর মা তৃপ্তি রানী ঘোষ। ২০০৭ সালে ভোটার হয়েছেন আর ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় পরিচয় পত্র হাতে পান। জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখ-২৩-১০-১৯৮৮ এবং এনঅইডি নং ৪১১১১৬৯০৫৭৫৭৩।। এই ব্যক্তি এক যুগের বেশি সময়ে জাতীয় পরিচয়পত্র দিয়ে সব ধরনের কাজ করেছেন কোন বাঁধা আসেনি। সম্প্রতি কোভিড-১৯ এর টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে গিয়ে পড়েন মহাবিপাকে। অনলাইনে একাধিক বার চেষ্টা করেও করতে পারেরনি নিবন্ধন। অবশেষে যান নির্বাচন অফিসে। সেখানে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে সার্চ করে দেখা যায় বিপ্লব কুমার ঘোষ ৫/৬ বছর আগে মারা গেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে বোঝানোর চেষ্টা করেন কোথাও যেন ভুল হচ্ছে, কেননা আপনারা যাকে মৃত বলছেন সে মারা যায়নি আমিই সেই ব্যক্তি। শনিবার সকালে কথা হয় বিপ্লব কুমার ঘোষের সাথে। তিনি জানান, ‘২০০৮ সালে আমি ভোটার আইড কার্ড হাতে পেয়েছি। সেই থেকে এই কার্ডের মাধ্যমে ব্যাংক লেনদেন থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, বিভিন্ন অফিসের কাজ করে আসছি কোথাও কোন সমস্যা হয়নি। তবে গতবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি ভোট দিতে পারেনি। ভোট দিতে গিয়ে দেখা যায় ভোটার তালিকায় আমার নাম নেই। আমিও খুব বেশি গুরুত্ব না দিয়ে চলে আসি। সেই থেকে এই আইডি কার্ডে সব কাজ চলছে। সম্প্রতি করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে গিয়ে সমস্যা দেখা দেয়। নির্বাচন অফিস থেকে বলা হয়েছে বেশ কিছু কাগজ জোগাড় করে একটি আবেদন করতে, তারপর সমাধান মিলবে। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, এটি অফিসিয়াল কোন ভুল না, গ্রাম থেকে তথ্য সংগ্রহকারীরা এই ভুলটি করেছেন। এখন প্রয়োজনীয় কিছু কাগজ জমা দিয়ে আবেদন করলে এক মাসের মধ্যে তিনি নতুন জাতীয় পরিচয় পত্র পেয়ে যাবেন।