রামপালের ইউএনওকে বিদায় সংবর্ধনা

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রেস ক্লাব রামপাল এর নেতৃবৃন্দ তার অফিস কার্যালয়ে উপস্থিত থেকে শনিবার এ সংবর্ধনা দেন। এ সময় বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে এ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। এ এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে জনপ্রতিনিধি, পেশাজীবী ও সাংবাদিকগণের সহযোগিতায় আমি মুগ্ধ। আমি আবেগাপ্লুত। বদলির চাকরি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’ এ সময় প্রেসক্লাব সভাপতি এম, এ সবুর রানা, মোতাহার হোসেন মল্লিক, মেহেদী হাসানসহ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেন।