রামনগর ইউপিতে চাল বিতরণ

0

 

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থ অসহায়দের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ১ হাজার ৮৬৮ জনের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সতীঘাটা ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। উপস্থিত ছিলেন, ইউপি সচিব মিজানুর রহমান, ইউপি সদস্য রাম প্রসাদ রায়, রিয়াজ উদ্দীন, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, সংরক্ষিত সদস্য মমতাজ খাতুন, নাসরিন সুলতানা, হাসিনা বেগম প্রমুখ।