রাজধানীতে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ: নিউ ইস্কাটনে প্রাণ গেল যুবকের

0
রাজধানীর নিউ ইস্কাটনে বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা বোমার বিস্ফোরণে সিয়াম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে নিউ ইস্কাটন রোডের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিয়াম ওই এলাকায় চা খেতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ফ্লাইওভারের ওপর থেকে হঠাৎ একটি বোমা নিচে ছুড়ে মারা হয়, যা সরাসরি সিয়ামের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।