রাজগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে মুদি দোকানির মৃত্যু

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী মুদি দোকানি কালিপদ বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে অমিত বিশ্বাস মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মোবারকপুর বঙ্গবন্ধু ভাসমান সেতু এলাকায়। মৃত কালিপদ বিশ্বাস চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত বাঞ্চারাম বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৯ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে বৈদুতিক শর্টসাকিটের মাধ্যমে মুদি দোকানে আগুন লাগে। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এসময় দোকানের মধ্যে কালিপদ বিশ্বাস অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে অমিত
বিশ্বাস (২১) মারাত্মক দগ্ধ হয়ে যশোর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার সকালে ঝাঁপা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সাফায়েত হোসেন জানান, বৈদুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত।