রমজানকে স্বাগত জানিয়ে ঝিকরগাছায় জামায়াতের মিছিল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে ঝিকরগাছা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদআছর ঝিকরগাছা কপোতাক্ষ ব্রিজ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা মোড় ঘুরে আবারো যথাস্থানে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নজরুল ইসলাম খান, পৌর আমীর আব্দুল হামিদ, জামায়াত নেতা আবিদুর রহমান, হাবিব কাইসারসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও ঝিকরগাছাবাসী।