রবীন্দ্রনাথ যশোরের জামাইবাবু বইয়ের মোড়ক উন্মোচন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঢাকায় অমর একুশের গ্রন্থমেলায় যশোরের ঝিকরগাছার লেখক মুহা. আবুল কালাম আজাদের লেখা ’’রবীন্দ্রনাথ যশোরের জামাইবাবু’’ বইটির মোড়ক শনিবার উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক মুহা. আবুল কালাম আজাদ, কবি হাসান ওয়াহিদ ও কবি ইব্রাহিম রেজা। বইটি তৃণলতা প্রকাশনী থেকে বের হয়েছে। বইটি ৩৪৬/৩৪৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। কবি গুরুর জীবনীর বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে।