যশোর ২য় বিভাগ হ্যান্ডবল জয় মধুচক্র ও যশোর ফ্রেন্ডসের

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগের  মঙ্গলবারের দুটি খেলায় জয় লাভ করেছে মধুচক্র স্পোর্টিং অ্যাসোসিয়েশন ও যশোর ফ্রেন্ডস ক্লাব। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় সৌখিন ক্রীড়া জাগরণকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে মধুচক্র স্পোর্টিং অ্যাসোসিয়শেন। অপর খেলায় লাল দিঘি স্পোর্টিং হ্যান্ডবল ক্লাবকে ১০-২ গোলে পরাজিত করে যশোর ফ্রেন্ডস ক্লাব।