যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন নির্বাচিত হয়েছেন। শুক্রবার উৎসবমুখর পরিবেশে শহরের গুরুদাস বাবু লেনে সংগঠনের কার্যালয়ে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৩টি পদের বিপরীতে নির্বাচনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনের মোট ৬২ জন ভোটারের সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুক্তাদিরুল হক তুষার ও রাজ আলী রাজু উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সিরাজ মোল্যা ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন; তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফিরোজ কবির পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন; তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আল-আমীন পেয়েছেন ৩০ ভোট।

সহ-সভাপতি পদে শরীফ মুকতি মাহমুদ তিলক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে শুকুর আলী টুকু ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন; তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনিরুল হোসেন পেয়েছেন ২৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম বাবু ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লিটন পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে নান্নু হোসেন ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী এস এম তাহমিদুর রহমান পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে সেলিম হোসেন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন; তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তাফিজুর রহমান পেয়েছেন ১৮ ভোট।

এছাড়া নির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন, আরমান হোসেন (৪৭ ভোট), মাহবুব (৪২ ভোট), আলমগীর হোসেন (৩০ ভোট), মাহিম ইসলাম মুন (২৯ ভোট), মোতালেব (২৮ ভোট) এবং মনির মিস্ত্রি (২৭ ভোট)।