যশোরে সবজির বীজ উৎপাদনের গ্রামে বৃষ্টিতে কৃষকের ক্ষতি

0

লোকসমাজ, জুলাই ১৩ : যশোরের আব্দুল্লাহপুর। দেশের বিভিন্ন অঞ্চলে সবজির চারা সরবরাহের জন্য পরিচিত এই গ্রামের কৃষকদের মাথায় এখন হাত। টানা বর্ষণে তলিয়ে গেছে বীজতলা। নষ্ট হয়েছে লাখ লাখ টাকার চারা। শিকদার খালিদ-এর প্রতিবেদন।

আগাম শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছিল পুরোদমে। ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য সবজির চারা উৎপাদনে ব্যস্ত ছিলেন কৃষকেরা। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতের ভারি বর্ষণে বদলে যায় চিত্র। পানির নিচে চলে যায় অনেক বীজতলা। কোথাও বীজ পচে গেছে, কোথাও নষ্ট হয়েছে সদ্য গজানো চারা।

লোকসমাজের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন