যশোর সদরে নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান।

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা ও দর্শন আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। সরকার যে উদ্দেশ্যে নজরুল বর্ষের আয়োজন করেছে, তা সফল করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্জারুল হক খোকন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহম্মেদ পলাশ, স্বপ্ন থিয়েটারের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অনুষ্ঠানের সদস্য সচিব হাবিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম।