যশোর সদরের ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির সভা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া, নরেন্দ্রপুর, দেয়াড়া মডেল ও হৈবতপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিজ নিজ ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি নেতা আবদার হোসেন খান, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. শরিফুল ইসলাম প্রমুখ।
নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির ৩ ওয়ার্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যর রাখেন, সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি আলা উদ্দীন, আব্দুর রহিম, সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাল্টু, জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধু, বিএনপি নেতা আশরাফুল আলম সেলিম প্রমুখ।
দেয়াড়া মডেল ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড শাখার আয়োজনে অনুুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু। ওয়ার্ড বিএনপির সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী, আসাদুজ্জামান শাহীন, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাক আশরাফুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাগর, ইউনিয়ন যুবদল নেতা সবুজ হোসেন, সঞ্জীত কুমার বিশ্বাস প্রমুখ।
হৈবতপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।