যশোর শহরে পানিবন্দী পরিবারে পৌঁছেছে প্রতিমন্ত্রী অমিতের খাবার 

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ভারী বৃষ্টিতে যশোর পৌরসভার পানিবন্দী মানুষের মাঝে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে খাবার প্রদান করা হয়েছে। শুক্রবার প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দ পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেন।

বৃহস্পতিবার রাত থেকে এবং শুক্রবার দুপুর পর্যন্ত অবিরাম ভারী বর্ষণের ফলে যশোর পৌরসভার বেশ কিছু অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েন। পানিবন্দী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে খাদ্যের সংস্থান করা কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতাকর্মীদের পানিবন্দী মানুষের খাদ্যের সংস্থান করার নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনা মোতাবেক দলীয় নেতাকর্মীরা রান্না করা খাবার নিয়ে পানিবন্দী মানুষের বাড়িতে হাজির হন।

তারা জানান, যশোর পৌরসভার রায়পাড়া, শংকরপুর, বেজপাড়া আনসার ক্যাম্প, টিবি ক্লিনিক মোড়, খড়কি, আদর্শপাড়াসহ পানিবন্দী সকল এলাকার মানুষের মাঝে খাবার বিতরণ করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন নিজে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পানিবন্দী এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা শাহজাহান বাবু, আব্দুর রাজ্জাক প্রমুখ।