যশোর শহরে এক যুবক ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চিত্রা মোড়ে গতরাতে নাসিম আহমেদ (২৫) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন, রাত ৭টার দিকে শহরের চিত্রা মোড়ে নাসিম আহমেদ গল্প করছিলেন। এ সময় ৭/৮ জন সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নাসিম গুরুতর আহত হলে তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানন্তর করেন। পুলিশের ধারণা, মেয়েলি কোন ঘটনার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ছুরিকাহত নাসিম, আহমেদ যশোর উপশহর এইচ-ব্লকের শেখ রওশন আলীর পুত্র।