যশোর-মাগুরা সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-মাগুরা মহাসড়কের সাদিপুর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। যশোর ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ তার ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করে ঠিকানা সংগ্রহ করলেও এনআইডির ছবির সাথে কোন মিল পাওয়া যাচ্ছে না।

যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে যশোর-সড়কের সাদীপুর বটতলায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ আহত হয়। তরিকুল ইসলাম নামে এক ইজি বাইক চালক বেলা ১০টায় হাসপাতালে ভর্তি করে চলে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ডা. রিচার্ড তাকে মৃত ঘোষণা করেন। পরিচয় না থাকার কারণে ঠিকানা পাওয়ার জন্য বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন আলী তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে ঠিকানা উদ্ধার করার চেষ্টা করেন। মহসিন আলী জানিয়েছেন, লোকটি মস্তিস্কবিকৃত পাগল ছিলো। রাস্তায় ঘুরেফিরে বেড়াতো।

গতকাল সকালে রাস্তায় ট্রাকের ধাক্কায় আহত হয়। ফিঙ্গারপ্রিন্টে তার ঠিকানা পাওয়া যাচ্ছে, নাম ইব্রাহিম আহমেদ(৫৪), পিতা-মো: রিজাউল হক, মাতা- মোছা. মাফিয়া খাতুন, সাং- গাবতলী ১ম কলোনী, ব¬ক-বি,১৭ সি/ডি, ঢাকা। এনআইডির ছবির সাথে মৃতের চেহারার ছবির সাথে মিল পাওয়া যাচ্ছে না। ফলে তাকে অজ্ঞাত হিসেবেই দেখানো হচ্ছে।