যশোর বোর্ডে এইচএসসির ভূগোলে বহিষ্কার ১, অনুপস্থিত ৮৩৪

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ভূগোল (তত্ত্বীয়) ১মপত্রে একজন বহিষ্কার হয়েছেন। অনুপস্থিত ছিলেন ৮৩৪ জন। বৃহস্পতিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর জানায়, বৃহস্পতিবার এ বোর্ডের আওতাধীন ১০ জেলার ২৪০টি কেন্দ্রের মধ্যে ২১১টি কেন্দ্রে ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। মোট পরীক্ষার্থী ছিলেন ৩০ হাজার ৩৫জন। কিন্তু অংশগ্রহণ করেন ২৯ হাজার ২০১জন।

অনুপস্থিত ছিলেন ৮৩৪ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৭৮ জন।এদিন পরীক্ষা অসদুপায় অবলম্বনের দায়ে যশোর জেলার মণিরামপুরে একজনকে বহিষ্কার করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।