যবিপ্রবির জিনোম সেন্টারকে ৩০০ মাস্ক দিল মৈত্রী মানবিক সহায়ক কমিটি

0

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় ৩০০টি উন্নত মানের কেএন-৯৫ মাস্ক প্রদান করেছে যশোরের মৈত্রী মানবিক সহায়ক কমিটি। গতকাল সোমবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের হাতে এই মাস্ক তুলে দেন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, মৈত্রী মানবিক সহায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সদস্য সচিব মামুনুর রশীদ, সদস্য শাহাবুদ্দিন আলম, এসএম তৌহিদুর রহমান, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। -বিজ্ঞপ্তি