যশোর-বেনাপোল সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার বেনেয়ালিতে গত বুধবার বাসের ধাক্কায় নুরুল হক (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত নুরুল হক ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালি গ্রামের আতিয়ার রহমানের পুত্র। তিনি একটি ওষুধ কোম্পানির রিপ্রতিনিধি ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,এদিন গতকাল বিকেল সাড়ে ৫ টার দিকে মোটরসাইকেলে নুরুল হক ঝিকরগাছার দিকে আসার সময় বেনেয়ালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। তখন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।