যশোর বিসিকে চক্ষু চিকিৎসা ক্যাম্প

0

স্টাফ রিপোর্টার ॥ বিসিক শিল্প মালিক সমিতি ও নাসিব যশোরের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিসিক শিল্পনগরী ঝুমঝুমপুরে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। নাসিব যশোরের সভাপতি সাকির আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাসিব যশোরের পরিচালক শ্যামল দাস ও ফারুক হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, কাউছার আহম্মেদ, আবু-ইসহাক বাবু, মনির আহম্মেদ, মিজানুর রহমান, গোলাম রাব্বানী, হাফিজুর রহমান, সাইদুর রহমান, আব্দুল জলিল, পি কে এস’র মেডিকেল অফিসার লুৎফুন নাহার ইমা, কর্মকর্তা রিফাত খন্দকার, শাহিন হোসেন, মফিজুর রহমান প্রমুখ।
নাসিব যশোরের সভাপতি সাকির আলী জানান, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিসিকের কর্মচারীসহ আশপাশের সাড়ে তিন শতাধিক দুঃস্থ রোগীকে চোখের চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৩৫ জনকে চোখের সানি অপারেশনের জন্যে বাছাই করা হয়। এছাড়া ৩৮ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।