শৈলকূপায় দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের সাথে আইনমন্ত্রীর মতবিনিময়

0
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ছবি: সংগৃহীত।

শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকূপায় দোকান মালিক সমিতি এবং ভ্যান, রিকশা, অটোরিকশা ও মাহিন্দ্রা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে শৈলকূপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

শৈলকূপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

সভায় দোকান মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।