যশোর প্রিপারেটরী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয় যশোরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচর্য্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, জেলা শিক্ষা অফিসার একে এম গোলাম আযম, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা . আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন,পৌর কাউন্সিল রাজিবুল আলম প্রমুখ। এবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪২ টি ইভেন্টে সাড়ে চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।