যশোর ডেঙ্গু সচেনতা বাড়াতে সিভিল সার্জনের লিফলেট বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ ‘এডিস মশার প্রজনন স্থান ধ্বংস করি, ডেঙ্গু রোগ প্রতিরোধ করি’ স্লোগান নিয়ে গতকাল ডেঙ্গু সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান। যশোর সিভিল সার্জন কার্যালয়ে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সিভিল সার্জনের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, এমওসিএম ডা. রেহেনেওয়াজ, ট্রাফিক পুলিশের কর্মকর্তা, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
লিফলেট বিতরণকালে সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান বলেন, এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া এবং চিকিৎসা নেয়ার আগে আমরা যদি চিন্তা করি এডিস মশা যেখানে বংশ বিস্তার করে সেই স্থান পরিস্কার রাখবো, তাহলে এ মশা জন্ম নিতে পারবে না। আর ডেঙ্গু মশার জন্ম না হলে ডেঙ্গু জ¦রও থাকবে না।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরো ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫শ ২৫ জন। এর ভেতর ৪শ৭০ জন সুস্থতা লাভ করেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৫১ জন। এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।