যশোর জেলা প্রশাসকের তহবিলে বিএনপির ত্রাণসামগ্রী প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ বন্যাদুর্গত মানুষদের জন্য যশোর জেলা প্রশাসকের তহবিলে ত্রাণ সামগ্রী প্রদান করেছে জেলা বিএনপি। সোমবার জেলা বিএনপির প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বানভাসি মানুষের জন্য তহবিলে সেই ত্রাণসামগ্রী প্রদান করে। জেলা বিএনপির প্রেরিত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিপলু পরিমাণ বস্ত্র ও শুকনা খাবার। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।