যশোর জেলা টাইলস ব্যবসায়ী সমিতির ভোটগ্রহণ শুক্রবার

0

স্টাফ রিপোর্টার ॥ ভোট গ্রহণের একদিন আগে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত যশোর জেলা টাইলস ব্যবসায়ী সমবায় সমিতির প্রার্থীরা।
আগামী শুক্রবার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচনে ১২টি পদের মধ্যে ১০টিতে ভোট হবে। এই ১০টি পদের বিপরীতে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি দুটি পদ (সভাপতি অমল কুমার দেবনাথ ও সহ-সভাপতি সাজ্জাদুল হোসেন বাবু) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সোহেল মাসুদ হাসান টিটো ও তাবারক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি নির্বাহী সদস্য পদে রাজিয়া সুলতানা, আবুল কালাম আজাদ, একে এম রাসেদুল ইসলাম, মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, মঈনুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, কুরবান আলী, হাজ্জাদুল ইসলাম, মাজহারুল ইসলাম, মাসুম বিল্লাহ ও শেখর দেবনাথ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার ভোলা ট্যাংক রোডে শেখ মঈন টেডার্সের ওপরে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হবে। ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল মাসুদ হাসান টিটো বলেন, ‘আমি নির্বাচিত হলে টাইলস মালিকদের যেকোন প্রকার সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্ব দিব। রিটেইলার ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ,উপজেলা টাইলস ব্যবসায়ীদের সম্পৃক্ত করে বর্তমান সমিতির পরিধি বৃদ্ধি করব।
অপর সাধারণ সম্পাদক প্রার্থী তাবারক হোসেনের প্রতিক্রিয়া জানার জন্য তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান এই প্রতিবেদক। তবে সেখানে তাকে না পেয়ে তার মোবাইল ফোনে কল দিলে তিনি কলটি গ্রহণ করেননি।