যশোর জেনারেল হাসপাতালে হার্ট ফেইলিউর ক্লিনিক অ্যান্ড ইন্টারভেনশনাল ক্লিনিক উদ্বোধন

0

 

স্টাফ রিপোর্টার॥  সোমবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় ৯ নম্বর কক্ষে হার্ট ফেইলিউর ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। ঢাকা বারডেম হাসপাতালের নির্বাহী কর্মকর্তা (সিইও) কার্ডিয়াক বিভাগের প্রধান প্রফেসর এম এ রশীদ লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন।
পরে হাসপাতালের তৃতীয়তলার অডিটোরিয়ামে হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায় ডাক্তার হারুন অর রশীদ সেমিনারে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. আব্দুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএমএ’র সভাপতি এ কে এম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক এমএ বাসার, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এএইচএম আহসান হাবিব এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ও চর্মরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ গোলাম মোর্তোজা।
প্রধান অতিথি বলেন, হার্ট ফেইলিউর ক্লিনিক এতটাই গুরুত্বপূর্ণ যে যেখানে বসে চিকিৎসকগণ হার্টের রোগী নির্ণয় করতে পারেন এবং তার চিকিৎসার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ঢাকায় কয়েকটি জায়গায় এ ক্লিনিক আছে। যা দেশের বড় বড় অনেক জায়গায় নেই। এ ক্ষেত্রে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল একটি ইতিহাস হয়ে রইল।
তিনি আরো বরেন, এর মাধ্যমে যশোরাঞ্চলের কার্ডিয়াক রোগীরা অতীতের চেয়ে আরো ভাল চিকিৎসা পাবেন।