যশোর জেনারেল হাসপাতালে সায়েন্টিফিক সেমিনারে বক্তারা প্রয়োজনীয় উপকরণ ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে মেরুদণ্ডের চিকিৎসা দেশেই সম্ভব

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের হলরুমে  বুধবার ‘মেরুদণ্ডের ব্যধিসহ বিভিন্ন সমস্যা এবং বাংলাদেশের অবস্থা : আমরা কোথায় আছি’ শীর্ষক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্পাইন সোসাইটি ও যশোর মেডিকেল কলেজের অর্থ সার্জারি বিভাগ আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, স্পাইনাল ডিসঅর্ডারের চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞের সংখ্যা দেশে এখনও কম। রয়েছে চিকিৎসা পদ্ধতির উন্নয়ন এবং আধুনিক সরঞ্জামের অভাব। এরপরেও প্রয়োজনীয় উপকরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। দেশেই উন্নত চিকিৎসা সম্ভব।
বাংলাদেশ স্পাইন এন্ড অর্থপেডিক হসপিটালের চিফ কনসার্টেন্ট ও ঢাকা মেডিকেল কলেজের অর্থপেডিকস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর (অবসরপ্রাপ্ত) ডাক্তার শাহ আলম সেমিনারে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থ সার্জারি বিভাগের স্পাইন অথো-সার্জারিবিভাগের প্রধান প্রফেসর ডা. কামরুল আহসান, ঢাকা মেডিকেল কলেজের স্পাইন সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জাহিদুর রহমান, যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মো. শরিফুল আলম, যশোর ২৫০ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুর রশিদ, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকন্দ, নিটরের সহকারী অধ্যাপক ডা. শরীফ আহমেদ জোনায়েদ, ডা. সরোয়ার জাহান, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইউনিটের সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দিন আল মামুন, যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মোশারফ হোসেন, ডা. মোহাম্মদ আলী, আরএমও ডা. মো. ফজলুর রশিদ, ডা. মো. আমিনুর রহমান শিমুল, ডা. মো. ইউনুস হোসেন, আরএমও পার্থপ্রতিম চক্রবর্তীসহ যশোর মেডিকেল কলেজের শিক্ষক ইন্টার্ন চিকিৎসক ও সেবিকারা এ সেমিনারে অংশ নেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা সেমিনারে আলোচনার পাশাপাশি দুজন রোগীকে অপারেশন করেন।