যশোর কালেক্টরেট স্কুলে র‌্যাবের মাদকবিরোধী সচেনতামূলক সভা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর কালেক্টরেট স্কুলে বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে মাদকবিরোধী এক সচেনতামূলক সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স।

এ সময় তিনি মাদকের কুফল এবং ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। মাদক থেকে দূরে থাকার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।