ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত

আম, কাঁঠাল, লিচু, আনারস, আমলকিসহ নানা দেশীয় ফলের সমারোহে জমে ওঠে পুরো অনুষ্ঠান।

0
ঢাকায় যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : ঢাকায় কর্মরত যশোর জেলার সাংবাদিকদের প্রাণের সংগঠন “যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা” এর উদ্যোগে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। আম, কাঁঠাল, লিচু, আনারস, আমলকিসহ নানা দেশীয় ফলের সমারোহে জমে ওঠে পুরো অনুষ্ঠান।

যশোর সাংবাদিক ফোরামের আহবায়ক ও জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলের সভাপতিত্বে এবং সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও সংগঠনটির সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।

তিনি বলেন, “আমাদের প্রাণের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম। আমাদের যে যাত্রা তা দুর্বার গতিতে এগিয়ে যাক। ঢাকায় সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে যশোর থেকে আসা নবীন সাংবাদিকরা অভিভাবকহীন থাকবে না।”

বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, “আমাদের এ পথচলা সুন্দর হোক। একে অপরের পাশে দাঁড়িয়ে সকলের মধ্যে সুসম্পর্কের বন্ধন গড়ে উঠুক।”

অনুষ্ঠানে ফল উৎসব কমিটির আহবায়ক ও ডিআরইউ’র সাবেক কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সচিব হাসান ওয়ালীসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্যরা হচ্ছেন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার যুগ্ম আহবায়ক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, রকি আহমেদ, এফএ সাহেদ, মুতাসিম বিল্লাহ, জয়নাল আবেদীন, রুমান হাসান তামিম, পলিয়ার ওয়াহিদ, ফয়সাল আহমেদসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে মাহমুদ সোহেল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে বিভিন্ন মৌসুমী ফল পরিবেশন করা হয়।