যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের উদ্যোগে ছাত্রদের বৃত্তি ও দুস্থদের কম্বল প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের উদ্যোগে সরকারি মেডিকেল কলেজের ছাত্রদের বৃত্তি প্রদান, দুস্থদের মাঝে কম্বল বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং ক্লাব অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বকচর হুসতলা কপোতাক্ষ লাইন্স ক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, রবিউল আলম ও রাজেক আহমেদ। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম মনোয়ার রহীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গভর্নর আর্কিটেক্স নিখিল চন্দ্র গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক, জেলা গভর্নর ও ফার্স্ট ভাইস কাউন্সিলর চেয়ারপার্সন মো. নজরুল ইসলাম শিকদার, প্রথম ভাইস জেলা গর্ভনর ইঞ্জিনিয়ারিং মোস্তফা কামাল, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক গভর্নর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। এছাড়াও ঢাকা ও খুলনা থেকে আগত লাইন্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা।