যশোর উপশহরে স্কুলছাত্র ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর সারথী মিলের সামনে ওবায়েদ (১৬) নামে এক স্কুলছাত্র ছুরিকাহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ছুরিকাহত ওবায়েদ উপশহর বি ব্লক এলাকার মরহুম রেজোয়ান আহমেদের পুত্র। এলাকাবাসী জানিয়েছে,সে স্থানীয় এক মেয়ের সাথে ঘোরাফেরা করছিল। এ সময় জীবন নামে এক য্বুক এসে তার স্ত্রীর সাথে কেন ঘোরাফেরা করছিস একথা বলে ওবায়েদকে প্রতিবাদ জানায়। এ সময় তাদের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে জীবন তার এক সহযোগীকে নিয়ে ওবায়েদকে ছুরিকাঘাত করে। পরে লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওবায়েদ বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।