পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

0

 

লোকসমাজ ডেস্ক ।। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক সেনাসদস্য ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ডন জানায়, সোমবারের ওই ঘটনায় একজন বেসামরিক নাগরিক আহত হয় বলে পাকিস্তান আইএসপিআর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে। এর পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৯ জন আহত হয়েছিল। উল্লেখ্য, ৫ ডিসেম্বর উত্তর ওয়াজিরিস্তানের জাল্লার আলগাদ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এ সময় এক সেনাও নিহত হয়।