যশোর ঈদের ছুটিতে দুজন ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ঈদের ছুটিতে দুজন ছুরিকাহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর পৌর উদ্যানে নাজমুল হোসেন (১৯) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়ানোর সময় অজ্ঞাতনামা কয়েকজন এসে নাজমুল হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুত্বর আহত হলে ওই বান্ধবী তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। নাজমুল হোসেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের ইরাদত মোল্যার পুত্র।
অপরদিকে রোববার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের মাইকপট্টি এলাকায় ইমন (২০) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। কথা কাটাকাটির জের ধরে অজ্ঞাতনামা কয়েকজন ইমনকে ছুরিকাঘাত করলে তিনি আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করার পটর হাসপাতালে ভর্তি করেন।
ইমন যশোর সদর উপজেলার সুলতানপুরের আব্দুল জব্বারের পুত্র। আহতদের হাসপাতালে দু’দিন চিকিৎসা দেয়ার পর গতকাল ছাড়পত্র দেয়া হয়েছে।