যশোর ইনস্টিটিউট ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে যশোর ইনস্টিটিউট ক্রীড়া বিভাগ আয়োজিত অন্তঃক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল আলমগীর ছিদ্দিক হলে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইনস্টিটিউট সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চুন্নু সিদ্দিকী। এসময উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, সলিমুল জহির সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ইবাদত খান। ইন্টারন্যাশনাল ব্রিজে চাম্পিয়ন জাহিদ হোসেন মিঠু ও অধ্যাপক ইবাদত খান। ক্যারামে সেলিমুল জহির সিকদার ও মামুন আজাদকে পুরস্কৃত করা হয়।