যশোরে ৫২০ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় নারীসহ দুই জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান ও এসআই বিপ্লব সরকার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁচড়া রায়পাড়ার মাদ্রাসা রোডের জনৈক সজল হোসেনের চায়ের দোকানের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য একজন নারী অবস্থান করছেন। এ খবর পেয়ে তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালান। এ সময় সেখান থেকে তারা বৃষ্টি বেগম ছন্দা ওরফে ফরিদা (২৫) নামে এক নারীকে আটক করেন। পরে তার কাছ থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক বৃষ্টি বেগম চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকার হীরা মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি শহরের কারবালা মসজিদ রোডের জনৈক মাহাবুব রহমানের বাড়িতে ভাড়া থাকেন।
একইদিন সন্ধ্যা ৭টার দিকে সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরানুর কবীর গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারান্দীপাড়া শতদল স্কুলের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল (২৮) নামে এক যুবককে আটক করেন। আটক রুবেল হোসেন একই এলাকার আব্দুল গফ্ফার শেখের ছেলে।