যশোরে ১৮৫ পিস ইয়াবা জব্দ আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল কুদ্দুস গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরে এমকে রোডস্থ পাঁচ ফোড়ন হোটেলের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেন। এরা হলেন, বকচর হুশতলা কবরস্থান পাড়ার শেখ রেজাউলের ছেলে শেখ অনিক ওরফে কালা মানিক (৩৩), শংকরপুর এলাকার দিদারের বাড়ির ভাড়াটিয়া শেখ হুমায়ুন কবির মনা (৪৭) ও সদর উপজেলার রামনগর গ্রামের আবুল কালামের ছেলে রাব্বি হোসেন (২৭)। একইদিন দুপুরে ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (৩১) নামে এক যুবককে আটক করেন। আটক যুবক উত্তর ললিতাদহ কলোনিপাড়ার হায়দার আলীর ছেলে।