যশোরে ১শ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান ও এসআই বিপ্লব সরকার যশোর শহরতলীর শেখহাটি মোড়ে অভিযান চালান। এ সময় সেখান থেকে তারা ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেন। এরা হলেন, সুলতানপুর বাবুপাড়ার হারুনর রশিদের ছেলে বর্তমানে শেখহাটি দক্ষিণপাড়ার জনৈক পিয়ারুলের বাড়ির ভাড়াটিয়া হিমেল হোসেন বাদশা (২৪) ও শেখহাটি মিয়াবাড়ি মোল্লাপাড়ার তহিদুল ইসলাম মনার ছেলে আতিক বিন তৌহিদ ওরফে নেহাল (১৯)। একইদিন বিকেলে ডিবি পুলিশের এসআই আব্দুল মান্নান চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামে অভিযান চালান । এ সময় তিনি সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ আশাদুল ইসলাম আশা (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেন। আটক আশা একই গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।