কয়রায় শিক্ষকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

কয়রা (খুলনা) সংবাদদাতা ॥ কয়রা উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম আব্দুর রশিদের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার ভোরে কালিকাপুর গ্রামের জিএম আব্দুর রশিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মাস্টার আব্দুর রশিদের বসতঘরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা তাৎক্ষণিক ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আসবাবপত্র পুড়ে যায়।

তারা বলেন, মাস্টার আব্দুর রশিদের ছেলে সাবেক ছাত্রনেতা তুফান খুলনা থাকেন। আগুন দেওয়ার সময় বাড়িতে কেউ ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস ঢালী বলেন, আমি রশিদ মাস্টারের বসতঘরে আগুন লাগার খবর শুনেছি। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না।