যশোরে হযরত আলী (র.) জন্মবার্ষিকী উদযাপন

0

স্টাফ রিপোর্টার ॥ ইনকিলাব-এ-মাহদী মিশন বাংলাদেশ যশোরের উদ্যোগে আলী ইবনে আবু তালিব আল মুর্তজার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেজিয়াতলা ইউনিটে নেসার আলী মোড়লের বাসভবনে মাহফিল ও আলোচনা সভা হয়। ইনকিলাব-এ-মাহদী মিশনের পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গবেষণা বিভাগের প্রধান মাওলানা মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা আল হাদী ফাউন্ডেশন পরিচালক মাওলানা মির্জা শামীম হুসাইন, মাওলানা মিরাজ মুন্সি, মাওলানা আলী হায়দার, যশোর দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ীর পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান আবীর, সাবেক পেশ ইমাম মাওলানা ইকবাল হুসাইন, যশোরের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা খান ফিরোজ। বৈঠক পরিচালনা করেন সাহিদুল ইসলাম বাবু।