যশোরে হকি লিগে মিতালি সংঘের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট হকি লিগের  বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে যশোর মিতালি সংঘ। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা খড়কী স্পোর্টিং ক্লাবকে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের রনি ৪টি,জসিম, মিঠু ও এ্যানি ১টি করে গোল করেন। অপরদিকে বিজীত দলের পক্ষে পলাশ একমাত্র গোলটি করেন। আগামীকালের খেলা ইয়ুথ স্টার ক্লাব বনাম ম্যাগপাই বাস্কেটবল কোচিং সেন্টার।