যশোরে সংবাদপত্র হকারদের জন্যে স্বেচ্ছাসেবকলীগের ঈদ সামগ্রী

0

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।  বুধবার (১৯ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুর ব্যবস্থাপনায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা,সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন,দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু,মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিক,জেলা স্বেচ্ছাসেবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ ইমামুল কবির,সদর উপজেলা সভাপতি মফিজুল ইসলাম ডাবলু,শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান,যুগ্ম-আহ্বায়ক শেখ ইব্রাহিম প্রমুখ।